গুগল এডসেন্স এপ্রুভাল পেতে কি কি যোগ্যতা লাগে

সাধারণত ইউটিউব চ্যানেলে মনেটাইজেশন বা গুগল এডসেন্স এপ্রুভাল পেতে হলে গুগলের বেশকিছু শর্ত আপনাকে পূরণ করতে হয়।  মনেটাইজেশন পেতে গুগলের শর্তঃ  ১। ইউটিউব চ্যানেলটির সর্বনিম্ন এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে।  ২। ওয়াচ টাইম তথা চ্যানেলটি দ্বারা আপলোডকৃত ভিডিওগুলো সর্বমোট ৪০০০ ঘন্টার ওয়াচ টাইম লাগবে।

গুগল এডসেন্স এপ্রুভাল বা মনেটাইজেশন পেতে যোগ্যতাঃ
 সাধারণত ইউটিউব চ্যানেলে মনেটাইজেশন বা গুগল এডসেন্স এপ্রুভাল পেতে হলে গুগলের বেশকিছু শর্ত আপনাকে পূরণ করতে হয়।

মনেটাইজেশন পেতে গুগলের শর্তঃ

১। ইউটিউব চ্যানেলটির সর্বনিম্ন এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে।

২। ওয়াচ টাইম তথা চ্যানেলটি দ্বারা আপলোডকৃত ভিডিওগুলো সর্বমোট ৪০০০ ঘন্টার ওয়াচ টাইম লাগবে। 

এক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে, রিয়েল ভিউয়ার ছাড়া অন্যকোন উপায়ে ভিউ আনার চেষ্টা করলে আপনার ইউটিউব চ্যানেলটি বাতিল হয়ে যেতে পারে।

এই শর্তগুলো পূরণ হলেই একজন ইউটিউবার তার চ্যানেলকে মনেটাইজেশন বা গুগল এডসেন্সে এপ্রুভাল করাতে পারবেন।

ভিডিও কন্টেন্ট নীতিমালা:

ইউটিউবে ভিডিও আপলোডের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু নীতিমালা মানতে হবে যেমন,অন্যের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করা যাবে না। 

গুগল বর্তমানে কপিরাইটের ক্ষেত্রে অনেকটাই কড়াকড়ি আরোপ করেছে। যেকোন ভিডিও এডিটিং করার পরেও গুগল এটিকে কপিরাইট হিসেবে ধরার ক্ষমতা রাখে। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, অন্যের ভিডিও ইউটিউবে থেকে ডাউনলোড করে আবার ইউটিউবে আপলোড করা যাবেনা।

গুগল এটি ধরতে পারলে, আপনার চ্যানেলটিকে কপিরাইট ক্ল্যাইম দিয়ে ব্যান করে দিতে পারে। এছাড়াও এডাল্ট ভিডিও, সাম্প্রদায়িক উস্কানিমূলক কোন ভিডিও ইউটিউবে আপলোড করা যাবেনা।

এডসেন্স একাউন্ট খোলার নিয়মঃ

একটি এডসেন্স একাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে গুগল এডসেন্স এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনি চাইলে গুগলে Adsense লিখে সার্চ করে এডসেন্স এর ওয়েবসাইটে যেতে পারবেন। কিংবা এই লিংকে ক্লিক করে সরাসরি গুগল এডসেন্স এর ওয়েবসাইট ভিজিট করতে পারবেন।

গুগল এডসেন্স একাউন্ট কিঃ

অ্যাডসেন্স (AdSense) গুগল পরিচালিত একটি ওয়েব অ্যাপ্লিকেশন। এটি মূলত একটি লাভ-অংশিদারী প্রকল্প যার দ্বারা ব্যবহারকারী তার ওয়েবসাইটে ব্যবহৃত বিজ্ঞাপনের বিষয়বস্তু থেকে অর্থ উপার্জন করতে পারেন।

এডসেন্স থেকে টাকা তোলার পদ্ধতিঃ

আপনি গুগল এডসেন্সের ড্যাশবোর্ডে যান। সেখানে গিয়ে Payment অপশনে ক্লিক করুন। তারপর Payment Info অপশনে গেলে আসবে থ্রেসশল্ড। সেটা যখন অতিক্রম হবে তখনই আপনার টাকা চাইলে তুলতে পারবেন।

গুগল অ্যাডসেন্স থেকে প্রতিমাসে কত টাকা আয় করা যায়ঃ কত টাকা আয় হয় ইনকাম হয় এটা আসলে সঠিক ভাবে বলা সম্ভব না। গুগল এডসেন্স থেকে বিশ্বের এমন ব্লগার/ ইউটিউবার রয়েছে যারা প্রতিমাসে ১০ হাজার টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন।

Post a Comment

Previous Post Next Post